মাদকদ্রব্যের সহজলভ্যতা এবং অল্প দামে মাদক সহজে হাতের নাগালে পাওয়া ও অতিরিক্ত মাদকসেবন। আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণে মানুষের মাঝে কোন ভয়-ভীতি নেই, ফলে মানুষ অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না। তাছাড়া ধর্ষনের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ার কারণে ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই চলছে। বিচার বিভাগ আরো বেশি পরিমাণ কঠোর করতে হবে এবং ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করার পাশাপাশি কার্যকর করতে হবে। আইনের নীতি নির্ধারকদের কঠোর হতে হবে এবং তাদের আইন প্রয়োগের ক্ষেত্রে কোন বাধা দেওয়া যাবে না।